7 Aug 2026, 08:17 UTC30 views1 reactionsread 8 August 2026 মাতৃত্ব ওয়েবসাইটে
৬ - ১০ আগস্ট পর্যন্ত চলছে
💥 ৩৬% ডিসকাউন্টে বিভিন্ন কোর্সে ভর্তির সুযোগ!
কীভাবে?
https://matritto.com/member-login?utm_campaign=telegram
এ গিয়ে Google বা Yahoo বাটনে ১ক্লিকে একটা একাউন্ট করে ফেলুন।
৫ মিনিট পরে আপনার ইমেইলে পেয়ে যাবে ডিসকাউন্ট সহ কোর্সের লিংক।
এবং কুপন কোড 💪
এটা মাতৃত্ব'র দেয়া সর্বোচ্চ ডিসকাউন্ট।
হয়তো আর কোন দিন ফিরে আসবে না এই ছাড়। তাই দ্রুত সিদ্ধান্ত নিয়ে সর্বোচ্চ ৬০৮ টাকা পর…
🔥1
7 Aug 2026, 04:34 UTC37 viewsread 8 August 2026 ছেলে সন্তান গর্ভে থাকলে কি গর্ভাবস্থায় জটিলতার ঝুঁকি একটু বেশি হতে পারে? 🤔
শুনতে অবাক লাগলেও, কিছু গবেষণায় দেখা গেছে—গর্ভে ছেলে শিশু থাকলে নির্দিষ্ট কিছু গর্ভকালীন জটিলতার ঝুঁকি তুলনামূলকভাবে কিছুটা বেশি হতে পারে। তবে এর মানে এই নয় যে প্রতিটি ছেলে শিশুর গর্ভধারণই ঝুঁকিপূর্ণ। ❤️
তাহলে— 🔹 কোন জটিলতাগুলোর কথা গবেষণায় বলা হয়েছে? 🔹 কেন এমন হতে পারে? 🔹 মায়েদের কী কী বিষয়ে সচেতন থাকা জরুরি?
এসব প্রশ্নের সহজ ও গবেষণাভিত্তিক …
2 Aug 2026, 04:43 UTC83 views1 reactionsread 8 August 2026 বাচ্চার পেছনে সারাদিন দৌড়াদৌড়ি করেও দিনশেষে মনে হয় কোনো কাজই ঠিকমতো হলো না? খাবার টেবিলে কান্নাকাটি, ঘুমের সময়ে জেদ ধরা, আর আপনার নিজের জন্য এক কাপ চা শান্তিতে খাওয়ার সময় না পাওয়া—সব মিলিয়ে প্যারেন্টিং মাঝেমধ্যে বেশ ক্লান্তিকর ঠেকতে পারে।
আসলে ছোট বাচ্চাদের প্রতিদিনের জীবনে একটা গোছানো রুটিন বা নিয়ম না থাকলে ওরা নিজেরাও খিটখিটে হয়ে পড়ে। একটা সহজ, নমনীয় রুটিন কিন্তু আপনার এবং আপনার সন্তান—দুজনের দিনটাই অনেক সহজ করে দ…
👍1
1 Aug 2026, 05:51 UTC90 views1 reactionsread 8 August 2026 কিশোর বয়সে সন্তান হঠাৎ হঠাৎ মিথ্যা বলছে? রাগ করার আগে একটু থামুন।
বয়ঃসন্ধিকালের এই প্রবণতা কিন্তু কেবলই অবাধ্যতা নয়; এর পেছনে লুকিয়ে থাকে মনস্তাত্ত্বিক জটিলতা, গোপনীয়তার তাড়না কিংবা স্রেফ নিজেকে বাঁচানোর চেষ্টা। একজন অভিভাবক হিসেবে আপনার প্রতিক্রিয়া এই দূরত্ব আরও বাড়িয়ে দিতে পারে, আবার তৈরি করতে পারে আস্থার নতুন সেতু।
সন্তান কেন মিথ্যা বলছে এবং কীভাবে রেগে না গিয়ে বুদ্ধিমত্তার সাথে পরিস্থিতি সামাল দেবেন, তা নিয়ে বি…
👍1
31 Jul 2026, 13:55 UTC77 views1 reactionsread 8 August 2026 Photo
Photo, posted without a caption
❤1
31 Jul 2026, 04:58 UTC77 views1 reactionsread 8 August 2026 আপনার শিশুর প্রথম দাঁত উঠেছে? 🦷
অনেকেই ভাবেন, "দুধ দাঁত তো একদিন পড়েই যাবে, এত যত্নের কী দরকার!" অথচ এই ধারণাটিই ভুল। শিশুর মুখের স্বাস্থ্য, ভবিষ্যতের স্থায়ী দাঁত, এমনকি খাওয়ার অভ্যাস—সবকিছুর সাথেই জড়িয়ে আছে দুধ দাঁতের সঠিক যত্ন।
✔️ কখন থেকে দাঁতের যত্ন শুরু করবেন? ✔️ কীভাবে ক্যাভিটি প্রতিরোধ করবেন? ✔️ কখন ডেন্টিস্টের কাছে নেওয়া উচিত?
এসব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে আমাদের আজকের আর্টিকে…
❤1
29 Jul 2026, 13:46 UTC88 views2 reactionsread 8 August 2026 পড়শীর বাচ্চা বাটি ভরে খিচুড়ি সাবাড় করে দিচ্ছে, আর আপনার সন্তান দুই চামচ মুখে দিয়েই মুখ ফিরিয়ে নিচ্ছে? ১১ মাসের মাইশার মা রিনির গল্পটাও ঠিক এমন। তার বাচ্চা দিব্যি হেসে-খেলে বেড়াচ্ছে, কিন্তু সমাজ বলছে—তিন বেলা ঠসে না খাওয়ালে নাকি বাচ্চার পুষ্টি হবে না!
এদিকে ৪ মাসের মানহার আম্মুর ভয়, সঠিক সময়ে সলিড শুরু করার সংকেত তিনি মিস করবেন না তো? আবার ৯ মাসের সাদাতের মা তিথি পড়েছেন নতুন বিপদে; একেক জনের একেক পরামর্শে সুজি আর খিচ…
❤2
29 Jul 2026, 04:59 UTC89 viewsread 8 August 2026 কৃত্রিম কোনো হরমোন বা ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া এড়াতে অনেক দম্পতিই জন্মনিয়ন্ত্রণের প্রাকৃতিক পথ খোঁজেন। আর এই খোঁজে 'সেফ পিরিয়ড' বা নিরাপদ দিন গণনা করা একটি বেশ জনপ্রিয় এবং স্বস্তিদায়ক পদ্ধতি হতে পারে।
তবে এই স্বস্তির সমীকরণটি কিন্তু বেশ জটিল। ক্যালেন্ডার পদ্ধতি, শরীরের তাপমাত্রা কিংবা ওভুলেশন কিট—পদ্ধতি যা-ই হোক না কেন, নিখুঁত হিসাবের ওপরই নির্ভর করে এর কার্যকারিতা। একটু অসতর্কতা বা ভুল গণনার কারণে ডিম্বাণু ও শুক্র…
27 Jul 2026, 06:50 UTC111 viewsread 8 August 2026 গর্ভবতী হওয়ার পর প্রতিটি হবু মা-বাবাই খুব আগ্রহ ও উত্তেজনা নিয়ে অপেক্ষা করেন—কখন পেটের ভেতর বাবুটি নড়ে উঠবে? সাধারণত সন্তান ৭ থেকে ১০ সপ্তাহ বয়স থেকেই নড়াচড়া শুরু করলেও, মায়েদের তা অনুভব করতে ১৬ থেকে ২০ সপ্তাহ পর্যন্ত সময় লেগে যায়। শুরুর দিকে এই আলতো অনুভূতিটি যেন পেটের ভেতর একটি প্রজাপতি ডানা ঝাপটানোর মতো, যা মা-বাবার জন্য এক অদ্ভুত সুখকর মুহূর্ত।
কিন্তু জানেন কি, গর্ভস্থ সন্তান কেন এভাবে লাথি বা ঘুষি মারে? জরায়ুর …
26 Jul 2026, 13:33 UTC108 viewsread 8 August 2026 যখন মাতৃত্ব কোনো উৎসবের খবর নয়, বরং এক তীব্র অপরাধবোধের ঝড়...
টেবিলের ওপর প্রেগন্যান্সি টেস্টের কিটটা পড়ে আছে। দুটি গাঢ় লাল দাগ। অথচ ২৭ বছর বয়সী সেই তরুণীর চোখ ফেটে জল আসছিল না, আসছিল বুক কাঁপানো এক তীব্র আতঙ্ক। এই গর্ভধারণটি ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত। তিনি ভেতর থেকে জানতেন, ক্যারিয়ার আর ব্যক্তিগত জীবনের এই মোড়ে দাঁড়িয়ে এই মস্ত বড় দায়িত্বের জন্য তিনি মানসিকভাবে বিন্দুমাত্র প্রস্তুত নন।
অথচ বাইরে তখন উৎসবের আমেজ। মি…
25 Jul 2026, 04:18 UTC112 viewsread 8 August 2026 গর্ভকালীন সময়ে একজন হবু মায়ের খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত, তা নিয়ে চিন্তার অন্ত থাকে না। কোন খাবারগুলো শিশুর বিকাশে সাহায্য করবে, আর কোনগুলো অজান্তেই ডেকে আনতে পারে বড় বিপদ?
সুস্থ ও সবল সন্তানের জন্ম দিতে ডায়েট কন্ট্রোল নয়, বরং প্রয়োজন সঠিক পুষ্টির। কিন্তু আমাদের চারপাশে থাকা নানা কুসংস্কার আর ভুল ধারণার ভিড়ে সঠিক তথ্যটি খুঁজে পাওয়া কঠিন হয়ে দাঁড়ায়।
সামুদ্রিক মাছ, ক্যাফেইন কিংবা অপাস্তুরিত দুধের মতো প্রতিদিনের কিছু …
23 Jul 2026, 05:00 UTC73 viewsread 8 August 2026 "প্রসব-পরবর্তী বিষণ্ণতা (Postpartum Depression) কোনো কাল্পনিক বিষয় নয়, এটি এক রূঢ় বাস্তবতা।
সন্তান প্রসবের পর নবজাতকের যত্নে সবাই এতটাই মশগুল থাকে যে, মায়ের মানসিক স্বাস্থ্যের খবর রাখার কথা অনেকেই ভুলে যান। এই নীরব মানসিক লড়াইয়ের মধ্য দিয়ে যাওয়া কয়েকজন মুসলিম মায়ের বাস্তব অভিজ্ঞতা এবং ইসলামের আলোকে কীভাবে তারা এই সময়টা পার করেছেন, তা নিয়েই আমাদের আজকের ফিচার।
নতুন মায়েদের মনস্তাত্ত্বিক টানাপোড়েন এবং এর থেকে উত্তরণে…
Showing the 12 most recent of 20 posts we hold for @MatrittoOfficial. View and reaction counts are the latest single reading for each post, not a live figure, and a recent post is still accumulating both. A view count marked ≈ was rounded by Telegram before we ever saw it — t.me prints views in full below 1,000 and to three significant figures above, so ≈1,200,000 means somewhere between 1,150,000 and 1,249,999. Unmarked counts are exact. Text is reproduced from the public post preview and truncated for length.