4 Sept 2026, 17:06 UTC81 views2 reactionsread 10 September 2026 ইমাম ইবনে হাজার আল-হাইতামী (রহিমাহুল্লাহ) বলেছেন:
"একজন নারী তার ঘর থেকে সৌন্দর্য প্রদর্শন করে এবং সুবাস মেখে বের হওয়া কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। এমনকি সে যদি তার স্বামীর অনুমতি নিয়েও তা করে থাকে।"
সূত্র: [আয-যাওয়াজির ‘আন ইকতিরাফিল কাবায়ির-২য় খণ্ড, পৃঃ ৩৭]
😢2
30 Aug 2026, 08:09 UTC145 views1 reactionsread 10 September 2026 হাসান আল-বাসরী (রহিমাহুল্লাহ) বলেন:
“তোমাদের পূর্বে এমন কিছু মানুষ ছিলেন, যাদের অন্তর ছিল তোমাদের চেয়ে অধিক উজ্জ্বল ও কোমল; অথচ তাদের পোশাক ছিল তোমাদের চেয়ে অধিক রুক্ষ ও সাধারণ। আর আজ তোমরা তাদের তুলনায় দ্বীনের ক্ষেত্রে দুর্বল এবং অন্তরের দিক থেকে অধিক কঠিন হয়ে পড়েছ।”
সূত্র: [আদাবুল হাসানিল-বাসরী ওয়া যুহদুহু ওয়া মাও‘ইযুহু-১৫৩]
👍1
28 Aug 2026, 11:48 UTC173 viewsread 10 September 2026 ইমাম হাসান আল-বাসরি (রহিমাহুল্লাহ) বলেন-
"আল্লাহর বান্দাদের মধ্যে এমন কিছু খাঁটি ও নিষ্ঠাবান হিতাকাঙ্ক্ষী পৃথিবীতে সর্বদা থাকবেন, যাঁরা মানুষের কাজকর্মকে আল্লাহর কিতাবের সামনে পেশ করবেন। যদি মানুষের কর্ম আল্লাহর কিতাবের সাথে মিলে যায়, তবে তাঁরা আল্লাহর প্রশংসা ও শুকরিয়া আদায় করেন। আর যদি তা কিতাবের পরিপন্থী হয়, তবে তাঁরা আল্লাহর কিতাবের আলোকেই বুঝতে পারেন যে—কে পথভ্রষ্ট হয়েছে আর কে সঠিক পথ পেয়েছে। এই মানুষেরাই হলেন …
25 Aug 2026, 15:44 UTC202 views9 reactionsread 10 September 2026 ইমাম ইবনুল কাইয়্যিম (রহিমাহুল্লাহ) বলেন-
"যে ব্যক্তি সম্মান অর্জন করতে চায়, সে যেন আল্লাহর আনুগত্যের মাধ্যমে তা সন্ধান করে— উত্তম বাক্য ও সৎকর্মের দ্বারা।"
সূত্র: [ইগাসাতুল লাহাফান-খণ্ড ২, পৃষ্ঠা ৮৪]
💯7❤2
24 Aug 2026, 14:23 UTC235 views7 reactionsread 10 September 2026 “খাঁটি তাওবা হলো—তুমি গুনাহের প্রতি এমনভাবে অসন্তুষ্ট ও ক্রুদ্ধ হবে, যেমন একসময় তুমি সেটিকে ভালোবাসতে; এবং যখনই সেই গুনাহের কথা তোমার মনে পড়বে, তখনই তুমি তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে।”
~হাসান আল-বাসরী (রাহিমাহুল্লাহ)
সুত্র: [তাফসীর ইবনু কাসীর — ৮/১৭০]
❤6💯1
22 Aug 2026, 06:35 UTC270 views8 reactionsread 10 September 2026 শাইখুল ইসলাম ইবনে তাইমিয়্যাহ (রাহিমাহুল্লাহ) বলেন:
“যে বিপদ-আপদ তোমাকে আল্লাহর দিকে ফিরিয়ে দেয়, তা এমন কোনো নিয়ামতের চেয়ে তোমার জন্য উত্তম, যা তোমাকে আল্লাহর স্মরণ ও তাঁর প্রতি সচেতনতা থেকে গাফেল করে দেয়।”
সুত্র: [জামি‘উল মাসায়িল -৯/৩৮৭]
❤7💯1
19 Aug 2026, 13:06 UTC277 views1 reactionsread 10 September 2026 "রিজিক ও জীবন, দুটো যেন এক পয়সারই এপিঠ-ওপিঠ। কারণ, দুটোই নিশ্চিত। যতক্ষণ তুমি জীবিত আছো রিজিক আসবেই।
একটি দরজা যদি বন্ধ হয়ে যায়, তাহলে জেনে রেখো সেটা তাঁর প্রজ্ঞা। কারণ, আরেকটি দরজা ঠিকই খুলে যাবে তাঁর রহমতস্বরূপ। পুরষ্কার হিসেবে সেটা আরও বড় হতে পারে!"
~ইমাম ইবনুল কাইয়্যিম (রহ.)
সূত্র: [আল-ফাওয়ায়িদ, ৭৯]
💯1
18 Aug 2026, 09:51 UTC310 views1 reactionsread 10 September 2026 “নিজের মেয়ের প্রতি আপনি যেমন ব্যবহার আশা করেন, আপনার স্ত্রীর প্রতিও আপনি তেমন ব্যবহার করুন।”
~শাইখ মুহাম্মাদ ইবনু উসাইমিন (রহ.)
সূত্র: [আশ-শারহুল মুমতি : ১২/৩৮১]
💯1
17 Aug 2026, 17:38 UTC347 views1 reactionsread 10 September 2026 “সালাত হৃদয়ের জন্য ঠিক তেমনই খাদ্য যেমন খাদ্য দেহের জন্য পুষ্টির উৎস। যেমন অল্প কিছু খাদ্য দ্বারা দেহ পরিপূর্ণ তৃপ্তি ও শক্তি লাভ করতে পারে না, তেমনি সামান্য ও অপরিপূর্ণ সালাত দ্বারা হৃদয়ও প্রকৃত জীবন, শক্তি ও পুষ্টি অর্জন করতে পারে না। বরং হৃদয়কে পুষ্ট, জীবন্ত ও শক্তিশালী করার জন্য প্রয়োজন এমন সালাত— যা মনোযোগ, বিনয় ও উপস্থিত হৃদয়ের সঙ্গে আদায় করা হয়।”
~শাইখুল ইসলাম ইবনে তাইমিয়্যাহ (রাহিমাহুল্লাহ)
সূত্র: [আল-কাওয…
💯1
16 Aug 2026, 08:34 UTC324 views3 reactionsread 10 September 2026 “খুব শীঘ্রই এমন এক সময় আসবে যখন শয়তানরা (মানুষের সুরত ধরে বা শয়তানী ভাবধারায় প্রভাবিত হয়ে) প্রকাশ পাবে। তারা তোমাদের মজলিসে তোমাদের সাথে বসবে, তোমাদেরকে দ্বীনের জ্ঞান শেখাবে এবং তোমাদের কাছে বিভিন্ন কথা ও হাদীস বর্ণনা করবে। অথচ তারা প্রকৃত অর্থেই শয়তান!”
~সাহাবী আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস (রাদি.)
সূত্র: [আল-বিদা' ওয়ান-নাহী আনহা, ২/১৫৭]
👍3
15 Aug 2026, 16:06 UTC294 views5 reactionsread 10 September 2026 আবদুল্লাহ ইবনু সালাম (রাদিয়াল্লাহু ‘আনহু) বলেন-
“নিশ্চয়ই আমার আমল অতি দুর্বল। আর যে বিষয়গুলোর মাধ্যমে আমি আমার নাজাতের সবচেয়ে বেশি আশা রাখি সেগুলো হলো—
অন্তরকে নির্মল রাখা এবং যে বিষয় আমার জন্য অর্থহীন ও অপ্রয়োজনীয় তা পরিত্যাগ করা।”
সূত্র: [জামি‘উল ‘উলূমি ওয়াল-হিকাম-খণ্ড: ১পৃষ্ঠা: ২৯৪]
❤4👍1
15 Aug 2026, 07:07 UTC280 views6 reactionsread 10 September 2026 ইবনুল কাইয়্যিম (রহ.) লিখেছেন:
"প্রকৃত শক্তি নিহিত রয়েছে আল্লাহর ওপর তাওয়াক্কুল বা ভরসা রাখার মধ্যে।"
এ সম্পর্কে সালাফদের একজন বলেছিলেন, "যে ব্যক্তি সবচেয়ে শক্তিশালী হতে চায় সে যেন আল্লাহর ওপর তাওয়াক্কুল করে।"
সূত্র: [জাদুল মা'আদ-২য় খণ্ড, পৃষ্ঠা ৩৬৪]
❤5👍1
Showing the 12 most recent of 20 posts we hold for @IslamicArchive313. View and reaction counts are the latest single reading for each post, not a live figure, and a recent post is still accumulating both. A view count marked ≈ was rounded by Telegram before we ever saw it — t.me prints views in full below 1,000 and to three significant figures above, so ≈1,200,000 means somewhere between 1,150,000 and 1,249,999. Unmarked counts are exact. Text is reproduced from the public post preview and truncated for length.