1 Jun 2022, 14:00 UTC569 views4 reactionsread 10 August 2026 কুফরের পর সবচেয়ে বড় পাপ হলো অন্যায়ভাবে কাউকে হত্যা করা।
কুফরের পর সবচেয়ে বড় পাপ হলো অন্যায়ভাবে কাউকে হত্যা করা। আর কোনও গুনাহ যদি ব্যক্তিকে কুফরের দিকে টেনে নিতে সমর্থ হয়, তা হলো অন্যায় হত্যাকাণ্ড।
হাদীসে আছে,
“মুমিন ততক্ষণ পর্যন্ত তার দ্বীনের হেফাজত করতে থাকে যতক্ষণ না সে অন্যায় রক্তপাত ঘটায়।”
(বুখারি: ৬৪৬১)
❤3👍1
9 Sept 2021, 16:23 UTC698 viewsread 10 August 2026 আল্লাহ বান্দাকে সংকটময় পরিস্থিতিতে ফেলেন যাতে সে আল্লাহকে স্মরণ করার সুযোগ পায়।
প্রাচুর্যের ফলে মানুষ আল্লাহকে ভুলে যায়, সীমালঙ্ঘন করে৷ তাই আল্লাহ তাকে সংকটময় পরিস্থিতিতে ফেলেন যাতে সে আল্লাহকে স্মরণ করার সুযোগ পায়।
“তোমার পূর্বে আমি বহু জাতির নিকট রাসূল প্রেরণ করেছি আর (সেসব জাতির অবাধ্যতার কারণে) তাদেরকে অভাব-অনটন ও দুঃখ-ক্লেশ দিয়ে পাকড়াও করেছি যাতে তারা বিনীত হয়।”
(সূরাহ আল-আন'আম ৬:৪২ )
9 Sept 2021, 03:52 UTC628 views1 reactionsread 10 August 2026 মাজলুমের প্রতি আল্লাহর এক বিশেষ নিয়ামাত হলো জালিমকে ধ্বংস করা।
মাজলুমের জন্য আল্লাহর বিশেষ নি'আমত হলো তাদের চোখের সামনে জালিমকে ধ্বংস করা।
“স্মরণ করো যখন তোমাদের জন্য সাগরকে বিভক্ত করেছিলাম আর তোমাদেরকে উদ্ধার করেছিলাম এবং ফির'আউনের গোষ্ঠীকে নিমজ্জিত করেছিলাম আর তোমরা তা চেয়ে চেয়ে দেখছিলে।”
(সূরাহ আল-বাক্বারাহ ২:৫০)
👍1
9 Sept 2021, 00:53 UTC524 viewsread 10 August 2026 নিজের ক্ষুদ্র জ্ঞানে অসীম জ্ঞানের অধিকারী মহান আল্লাহর আদেশ অমান্য করাটা বড় বোকামি।
প্রবীণের উপদেশ শুনে নবীন ঠাট্টা করে। অথচ নিজে বুড়ো হওয়ার পর সেই উপদেশের যথার্থতা উপলব্ধি করে আফসোস করে। বয়স আর অভিজ্ঞতাই যেখানে এমন পার্থক্য গড়ে দেয়, সেখানে অসীম জ্ঞানের অধিকারী আল্লাহর আদেশ অমান্য করাটা কতই না বোকামি!
17 Mar 2021, 17:02 UTC578 viewsread 10 August 2026 আল্লাহর রাস্তার মুজাহিদ বিছানায় ঘুমন্ত অবস্থায় মারা গেলেও সাওয়াব পাবে।
আল্লাহর রাস্তার মুজাহিদ যদি বিছানায় ঘুমন্ত অবস্থায়ও মারা যায়, তাও সে সাওয়াব পাবে।
"যদি তােমরা আল্লাহর পথে নিহত হও কিংবা মৃত্যুবরণ করাে, তবে আল্লাহর দয়া ও ক্ষমা অতি উত্তম তারা যা সঞ্চয় করে তার চেয়ে।"
(সূরাহ আলি ইমরান ৩:১৫৭)
31 Jan 2021, 03:43 UTC588 viewsread 10 August 2026 আল্লাহর আদেশ অমান্য করা হলে ফিতনা ছড়িয়ে পড়ে।
ফিতনার উদ্ভব হলে বুঝতে হবে আল্লাহর কোনাে আদেশ অমান্য করা হচ্ছে অথবা তাঁর কোনাে নিষেধাজ্ঞা লঙ্ঘন করা হচ্ছে।
"কাজেই যারা তাঁর (রাসূলুল্লাহ ﷺ' র) আদেশের বিরুদ্ধাচরণ করে তারা সতর্ক হােক যে, তাদের ওপর ফিতনা নেমে আসবে কিংবা তাদের ওপর নেমে আসবে ভয়াবহ শাস্তি।
(সূরাহ আন-নূর ২৪:৬৩)
30 Jan 2021, 02:35 UTC516 viewsread 10 August 2026 ইসলামী সাম্রাজ্যের পতনের মূল কারণ নববী আদর্শ থেকে বিচ্যুতি।
একটি ইসলামী রাষ্ট্র যতদিন নববী আদর্শের ওপর থাকে, ততদিন আল্লাহ একে স্থিতিশীল রাখেন। নববী পথ থেকে বিচ্যুত হলে তবেই এর পতন ঘটে। ইতিহাসে যত ইসলামী সাম্রাজ্যের পতন ঘটেছে, সব নবীর পথ থেকে বিচ্যুতির ফলেই।
29 Jan 2021, 12:24 UTC471 viewsread 10 August 2026 আল্লাহকে চিনতে পারে না বলেই মানুষ আল্লাহকে ভয় করে না।
আল্লাহকে চিনতে পারে না বলেই তারা উপদেশ গ্রহণ করে না। যাকে চেনেই না, তাঁকে ভয় করবেই বা কী করে?
"এমন প্রত্যেক ব্যক্তির জন্য অবশ্যই এতে শিক্ষা রয়েছে, যে ভয় করে। "
(সূরাহ আন-নাযি’আত ৭৯:২৬)
29 Jan 2021, 06:27 UTC416 viewsread 10 August 2026 আল্লাহ যদি বিপদ থেকে বাঁচিয়ে রাখেন তাহলে মানুষ জুলুমবাজ হয়ে যায়।
আল্লাহ তাঁর কিছু বান্দাকে সংশােধনের জন্য বিপদ দেন। কারণ তিনি তাদেরকে বিপদ থেকে বাঁচিয়ে রাখলে তারা যুলুমবাজ হয়ে যেতাে।
“আমি তাদের প্রতি দয়া করলেও আর তাদের দুঃখ-দুর্দশা দূর করলেও তারা তাদের অবাধ্যতায় ঘুরপাক খেতে থাকবে।”
(সূরাহ আল-মুমিনুন ২৩:৭৫)
28 Jan 2021, 12:49 UTC360 viewsread 10 August 2026 উত্তম পরিণাম কোনাে নির্দিষ্ট ব্যক্তির জন্য নির্ধারিত নয়।
আল্লাহ ধৈর্য ও দৃঢ়তার আদেশ দিয়েছেন। ধৈর্যশীল ব্যক্তিকে অনুকরণীয় হিসেবে প্রতিষ্ঠা করা এখানে মূল উদ্দেশ্য না। উদ্দেশ্য হলাে ধৈর্য ও দৃঢ়তা যে ইসলামের চিহ্ন, তা বােঝানাে।
“আর উত্তম পরিণাম মুত্তাকীদের জন্যই নির্দিষ্ট।”
(সূরাহ তা-হা ২০:১৩২)
উত্তম পরিণাম কোনো নির্দিষ্ট ব্যক্তির জন্য নির্ধারিত নয়।
3 Jan 2021, 10:06 UTC386 viewsread 10 August 2026 মুজাহিদের সম্মান পিতার সম্মানের মতােই।
মুজাহিদের সম্মান পিতার সম্মানের মতোই, যেভাবে রাসূল মুজাহিদের স্ত্রীর সম্মানকে মায়ের সম্মানের সাথে তুলনা করেছেন।
নবীজী সাঃ বলেন,
“জিহাদে না যাওয়া ব্যক্তিদের জন্য মুজাহিদদের স্ত্রীদের সম্মান হলো তাদের মায়েদের সম্মানের মতো। ”
(সহিহ মুসলিম: ৫০১৭
আবু দাউদ: ২৪৯৮)
3 Jan 2021, 08:57 UTC363 viewsread 10 August 2026 স্থান, পরিবেশ আমাদের সন্তানদের ওপর প্রভাব বিস্তার করে।
পুণ্যভূমিতে বাস করলে সন্তানদের ওপর তার প্রভাব পড়ে।
"(ইবরাহীম আ: বললেন), হে আমার প্রতিপালক! আমি আমার সম্ভানদের একাংশকে শস্যহীন উপত্যকায় তােমার সম্মানিত ঘরের নিকট পুনর্বাসিত করলাম। হে আমার প্রতিপালক! তারা যেন সালাত কায়েম করে।” (সূরাহ ইবরাহীম ১৪:৩৭)
পিতামহ কাফিরদের দেশে বাসস্থান গড়লে নাতি-নাতনীরাও কুফরে আপতিত হতে পারে।
Showing the 12 most recent of 20 posts we hold for @shobujpatarbon. View and reaction counts are the latest single reading for each post, not a live figure, and a recent post is still accumulating both. A view count marked ≈ was rounded by Telegram before we ever saw it — t.me prints views in full below 1,000 and to three significant figures above, so ≈1,200,000 means somewhere between 1,150,000 and 1,249,999. Unmarked counts are exact. Text is reproduced from the public post preview and truncated for length.