20 Aug 2026, 12:16 UTC150 views4 reactionsread 20 August 2026 সূরা বাকারার ২৮২ নং আয়াতের ব্যাপারে হাফিয সালাহুদ্দীন ইউসুফ [রাহ.] তাফসিরে আহনাসুল বায়ানে লিখেছেন,
"যে সমাজে সূদী কার্যকলাপকে কঠোরভাবে নিষেধ করে সাদাকা-খয়রাত করার প্রতি তাকীদ করা হয়েছে, সেই সমাজে ঋণ করার প্রয়োজন পড়ে বেশী। কারণ সূদ তো হারাম এবং সব মানুষ সাদাকা-খয়রাত করার সামর্থ্য রাখে না। তাছাড়া সব লোক সাদাকা নিতে পছন্দও করে না। সুতরাং স্বীয় প্রয়োজন পূরণ করার জন্য উপায় এখন ঋণ আদান-প্রদান করা। আর এই কারণেই ঋণ দেওয়া যে …
👍4
20 Aug 2026, 12:03 UTC166 views2 reactionsread 20 August 2026 মিশকাতুল মাসাবীহ, কিতাবুল ঈমান, দার্স ১
https://youtu.be/QwNTQhldguA
🔥2
18 Aug 2026, 08:23 UTC432 views8 reactionsread 20 August 2026 একটা পেইজ খুলেছি ফেবুতে। উপকারী মনে করলে ফলো করতে পারেন, https://www.facebook.com/profile.php?id=61593205241214
🥰8
17 Aug 2026, 16:52 UTC528 views28 reactionsread 20 August 2026 একজন লোক সালমান আল ফারিসী [রা.] কে বললেন, "হে আবু আব্দুল্লাহ, আমাকে উপদেশ দিন"।
তিনি বললেন, "তুমি কথা বলো না"।
সে ব্যক্তি বলল, "যে লোকেদের মাঝে বসবাস করে সে কথা না বলে থাকতে তো সক্ষম হবে না।"
.
সালমান [রা.] বললেন, "যদি তুমি কথা বলই তাহলে হক কথা বল নয়তো চুপ থাক"।
.
লোকটি বলল, "আমাকে আরও উপদেশ দিন"।
সালমান [রা.] বললেন, "তুমি রাগ করো না"।
সে বলল, "আপনি আমাকে রাগ না করার নির্দেশ দিয়েছেন, অথচ এমন কিছু পরিস্থিতি আমাকে গ্র…
❤28
17 Aug 2026, 08:01 UTC516 views10 reactionsread 20 August 2026 "আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন এবং দানকে বর্ধিত করেন। আর আল্লাহ অত্যন্ত অকৃতজ্ঞ ও অতি পাপীদেরকে ভালোবাসেন না"।
.
يَمْحَقُ اللَّهُ الرِّبَا وَيُرْبِي الصَّدَقَاتِ وَاللَّهُ لَا يُحِبُّ كُلَّ كَفَّارٍ أَثِيمٍ
.
[ সূরা বাকারাহ: ২৭৬]
👍10
16 Aug 2026, 05:09 UTC608 views2 reactionsread 20 August 2026 জীবনাচরণে নববী আদর্শ, দার্স ১২৯। এটা নববী আদর্শের সর্বশেষ দার্স:
https://youtu.be/S5zzmL0s1bc
❤2
15 Aug 2026, 15:59 UTC580 views19 reactionsread 20 August 2026 "যে ব্যক্তি সূদের দ্বারা সম্পদ বাড়িয়েছে, পরিণামে তার সম্পদ হ্রাসপ্রাপ্ত হবেই"।[১]
.
مَا أَحَدٌ أَكْثَرَ مِنَ الرِّبَا، إِلَّا كَانَ عَاقِبَةُ أَمْرِهِ إِلَى قِلَّةٍ
.
~ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
.
"অর্থাৎ সুদখোরের সম্পদ কমে যাবে অথবা সম্পদ যদি বাড়েও তা থেকে বরকত দূর হয়ে যাবে"।[২]
.
[১) ইমাম ইবনু মাজাহ (রাহ.), আস সুনান, হা: ২২৭৯, শাইখ আলবানীর (রাহ.) মতে সহীহ;
২) ইমাম আব্দুর রাউফ আল মুনাউই (রাহ.), ফাই…
❤19
14 Aug 2026, 12:10 UTC≈1,100 views24 reactionsread 20 August 2026 মানুষ কেন গীবতে জড়ায়, এর কারণ সম্পর্কে ইমাম গাযালী [রাহ.] গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন যার সংক্ষিপ্তসার হচ্ছে:
.
১) যার গীবত করা হচ্ছে, তার দোষ-ত্রুটি উল্লেখ করে গীবতকারী নিজের ক্রোধ বা ক্ষোভ প্রশমিত করা।
২) সমবয়সী, সহকর্মী বা বন্ধুদের মনোরঞ্জন করা এবং তারা যে গীবতের আলোচনায় লিপ্ত হয়েছে, তাতে তাদের সঙ্গে অংশগ্রহণ করা।
৩) অন্য ব্যক্তির ব্যাপারে খারাপ ধারণা পোষণ করা, যা তাকে গীবতের দিকে প্ররোচিত করে।
৪) নিজের কোনো দোষ…
❤24
14 Aug 2026, 10:34 UTC695 views20 reactionsread 20 August 2026 "সাহাবাগণ [রা.] পরস্পরের সাথে হাসিমুখে সাক্ষাৎ করতেন। কারও অনুপস্থিতিতে তাঁরা তাঁর গীবত করতেন না। তাঁরা একে সর্বোত্তম আমলগুলোর একটি মনে করছেন। আর এর বিপরীত কাজকে মুনাফিকদের অভ্যাস বলে মনে করতেন"।
.
~ ইমাম আবু হামিদ আল গাযালী [রাহ.]
.
[ ইহইয়াউ ঊলূমিদ্দীন: ৩/১৪৩]
❤20
13 Aug 2026, 13:25 UTC832 views35 reactionsread 20 August 2026 "সাদাকাহ গুনাহকে এভাবে মিটিয়ে দেয়, যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়"।
.
وَالصَّدَقَةُ تُطْفِئُ الخَطِيئَةَ كَمَا يُطْفِئُ المَاءُ النَّارَ
.
~ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
.
[ ইমাম তিরমিযী (রাহ.), আস সুনান, হা: ৬১৪, শাইখ আলবানীর (রাহ.) মতে সহীহ]
❤35
13 Aug 2026, 10:06 UTC790 views16 reactionsread 20 August 2026 আল্লাহ তাআলা বলেন,
“নিশ্চয় মুনাফিকরা আল্লাহর সাথে ধোঁকাবাজি করতে চায়, বস্তুতঃ তিনি তাদেরকে ধোঁকায় ফেলেন। আর যখন তারা সালাতে দাঁড়ায় তখন শৈথিল্যের সাথে দাঁড়ায়, শুধুমাত্র লোক দেখানোর জন্য দাঁড়ায় এবং আল্লাহকে তারা অল্পই স্মরণ করে"। [১]
.
إِنَّ ٱلۡمُنَـٰفِقِینَ یُخَـٰدِعُونَ ٱللَّهَ وَهُوَ خَـٰدِعُهُمۡ وَإِذَا قَامُوۤا۟ إِلَى ٱلصَّلَوٰةِ قَامُوا۟ كُسَالَىٰ یُرَاۤءُونَ ٱلنَّاسَ وَلَا یَذۡكُرُونَ ٱللَّهَ إِلَّا قَلِیلࣰا
.…
❤16
12 Aug 2026, 13:39 UTC641 views26 reactionsread 20 August 2026 একবার সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সঙ্গে সফরে ছিলেন। তাঁদের এক ব্যক্তি ঘুমিয়ে পড়লে তাঁদের মধ্যকার কেউ গিয়ে (মজার ছলে) তাঁর সঙ্গের রশি নিয়ে আসলেন। তাতে তিনি ভয় পেয়ে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন,
لَا يَحِلُّ لِمُسْلِمٍ أَنْ يُرَوِّعَ مُسْلِمًا
.
"কোনো মুসলিমের জন্য অন্য মুসলিমকে ভয় দেখানো বৈধ নয়"।
.
[ ইমাম আবু দাউদ (রাহ.), আস সুনান, হা: ৫০০৪, শাইখ আলবানীর (রাহ.) মতে সহীহ]
👍26
Showing the 12 most recent of 39 posts we hold for @manzursposts. View and reaction counts are the latest single reading for each post, not a live figure, and a recent post is still accumulating both. A view count marked ≈ was rounded by Telegram before we ever saw it — t.me prints views in full below 1,000 and to three significant figures above, so ≈1,200,000 means somewhere between 1,150,000 and 1,249,999. Unmarked counts are exact. Text is reproduced from the public post preview and truncated for length.