1 Aug 2026, 16:14 UTC302 views28 reactionsread 7 August 2026 ১৫০.
یہ دکھ نہیں ہے کہ اندھیروں سے صلح کی ہم نے
ملال یہ ہے کہ اب صبح کی طلب نہیں ہے
"ইয়ে দুখ নেহি হায় কেহ আন্ধেরোঁ সে সুলহ কি হাম নে
মালাল ইয়ে হায় আব সুবহ কি তলব নেহি হায়"
দুঃখ এটা নয় যে অন্ধকারের সাথে আমরা আপস করেছি,
আক্ষেপ শুধু এটাই যে, এখন আর ভোরের জন্য আকুল নই
কবি: পারভিন শাকির
😢22❤4🤝2
25 May 2026, 04:03 UTC≈1,240 views32 reactionsread 7 August 2026 ১৪৯.
وہ کچھ توڑنے کی خواہش میں
میرے دل کا انتخاب کر بیٹھے
"ওহ কুচ তোড়নে কি খাহিশ মে
মেরে দিল কা ইনতিখাব কর বেঠে"
ভেঙে ফেলার তীব্র ইচ্ছা হলে,
মোর হৃদয়টাকেই সে বেছে নিল
😢27💯3👍2
15 May 2026, 08:46 UTC≈1,530 views41 reactionsread 7 August 2026 ১৪৮.
اب تلخیوں کا سامنا کرنے کا وقت ہے
اب عمر خواب دیکھنے والی نہیں رہی
"আব তালখিয়োঁ কা সামনা কারনে কা ওয়াক্ত হায়
আব উমর খাব দেখনে ওয়ালি নেহি রহি"
এখন তিক্ত বাস্তবতার মুখোমুখি হওয়ার সময়
স্বপ্নে বিভোর থাকার বয়স অনেক আগেই পেরিয়ে গেছে।
😢38👍3
5 May 2026, 17:24 UTC≈1,820 views32 reactionsread 7 August 2026 ১৪৭.
فاصلہ ایسا کہ اسے دیکھ بھی نہیں سکتے
قربتیں ایسی کہ وہ رگ رگ میں رہتا ہے
"ফাসলা এসা কেহ উসে দেখ ভি নেহি সাকতে
কুরবতেঁ এসি কেহ ওহ রগ রগ মে রেহতা হায়"
দূরত্ব এমন—যে তাকে আর দেখতে পাই না
নৈকট্য এমন—যেন প্রতিটি শিরায় সে মিশে আছে।
😢23❤5💯4
20 Apr 2026, 05:22 UTC≈2,100 views27 reactionsread 7 August 2026 ১৪৬.
غیروں میں بٹتی رہی تیری گفتگو کی چاشنی
تیری آواز جن کا رزق تھی وہ فاقوں سے مر گئے
"গায়রোঁ মে বাটতি রহি তেরি গুফতগু কি চাশনি
তেরি আওয়ায জিন কা রিযক থি ওহ ফাকোঁ সে মার গায়েঁ"
তোমার কথার মাধুর্য ছড়িয়ে পড়ল অন্যদের মাঝে
যাদের রিযিক ছিল তোমার কন্ঠ, তারা ক্ষুধায় নিঃশেষ হয়ে গেল
😢21❤5🔥1
18 Apr 2026, 00:38 UTC≈1,910 views28 reactionsread 7 August 2026 ১৪৫.
ديوار خستگی ہوں، مجھے ہاتھ نہ لگا
میں گر پڑوں گا، مجھے آسرا نہ دے
"দিওয়ারে খাসতাগি হুঁ, মুঝে হাথ না লাগা
ম্যায় গির পড়ুঁ গা, মুঝে আছরা না দে"
আমি ক্লান্ত দেয়াল—আমাকে স্পর্শ করিস না,
আমি পড়ে যাব—আমার ওপর ভর করিস না।
কবি: আসলাম আনসারী
😢20❤6💯2
14 Apr 2026, 14:00 UTC≈1,840 views25 reactionsread 7 August 2026 ১৪৪.
دیکھا جو تیر کھا کے کمیں گاہ کی طرف
اپنے ہی دوستوں سے ملاقات ہو گئی
"দেখা জো তির খা কে কামিঁ গাহ কি তারাফ
আপনে হি দোস্তোঁ সে মুলাকাত হো গায়ি"
তীরের আঘাত খেয়ে ওৎ পেতে বসার জায়গার দিকে যখন তাকালাম
নিজের বন্ধুদের সাথেই সাক্ষাৎ হয়ে গেল।
কবি: হাফিয জালান্ধারী
😢25
12 Apr 2026, 13:19 UTC≈1,730 views40 reactionsread 7 August 2026 ১৪৩.
لوگوں کے سامنے دل کھولنا
فقط اپنی ذات کا تماشہ ہے
"লোগোঁ কে সামনে দিল খোলনা
ফাকাত আপনি যাত কা তামাশা হায়"
মানুষকে মনের কথা খুলে বলা,
নিজেকেই তামাশার বস্তু বানিয়ে ফেলা।
💯25❤14👌1
12 Apr 2026, 03:17 UTC≈1,710 views23 reactionsread 7 August 2026 ১৪২.
تو اِدھر اُدھر کی نہ بات کر، یہ بتا کہ قافلہ کیوں لُٹا ؟
ہمیں رہزنوں سے گِلہ نہیں، تیری رہبری کا سوال ہے
"তু ইধার উধার কি না বাত কার, ইয়ে বাতা কে কাফেলা কিউ লুটা
হামেঁ রেহযানোঁ সে গিলা নেহি, তেরি রাহবারি কা সাওয়াল হায়"
তুমি আমাকে বিভ্রান্ত করো না, সত্যি করে বলো—যাত্রীদল কেন ছিনতাইয়ের শিকার হলো,
দস্যুদলের প্রতি আমাদের কোন অভিযোগ নেই, তোমার পথ দেখানো নিয়ে প্রশ্ন।
কবি: হাবিব জালিব
🔥17❤6
6 Apr 2026, 14:58 UTC≈1,780 views40 reactionsread 7 August 2026 ১৪১.
وقت رخصت آگیا دل پھر بھی گھبرایا نہیں
اس کو کیا کھوئیں گے جس کو کبھی پایا نہیں
"ওয়াকতে রুখসাত আ গায়া, দিল ফির ভি ঘাবরায়া নেহি
উস কো কিয়া খুয়েঁ গে, জিস কো কাভি পায়া নেহি"
বিদায়ের সময় এসে গেছে, তবুও হৃদয় চিন্তিত নয়,
তাকে কেনই হারানোর ভয়, যাকে কখনো পাই-ই নি।
কবি: পারভিন শাকির
😢22❤11🔥7
2 Apr 2026, 15:05 UTC≈1,940 views33 reactionsread 7 August 2026 ১৪০.
غضب کی دھوپ تھی اپنائیت کے جنگل میں
شجر بہت تھے مگر کوئی سایہ دار نہ تھا
"গাজাব কি ধুপ থি আপনাইয়ত কে জংগল মে
শজর বহুত থে, মাগার কোয়ি ছায়াদার না থা"
আপনজনের অরণ্যে ছিল তপ্ত রোদ,
গাছ ছিল অনেক—তবু মেলেনি কোনো ছায়ার খোঁজ।
😢26❤4👍2😍1
1 Apr 2026, 06:06 UTC≈1,900 views26 reactionsread 7 August 2026 ১৩৯.
میں سچ کہوں گی مگر پھر بھی ہار جاؤں گی
وہ جھوٹ بولے گا اور لاجواب کر دے گا
"ম্যায় সাচ বোলোঁ গি, মাগার ফির ভি হার জাউঁ গি
ওহ ঝোট বোলে গা, আওর লা জাওয়াব কার দেগা"
আমি সত্য বলেও হেরে যাবো,
আর সে মিথ্যা বলে নিরুত্তর করে দেবে।
কবি: পারভিন শাকির।
😢18❤4👌3💯1
Showing the 12 most recent of 20 posts we hold for @Urdu_Kabbo. View and reaction counts are the latest single reading for each post, not a live figure, and a recent post is still accumulating both. A view count marked ≈ was rounded by Telegram before we ever saw it — t.me prints views in full below 1,000 and to three significant figures above, so ≈1,200,000 means somewhere between 1,150,000 and 1,249,999. Unmarked counts are exact. Text is reproduced from the public post preview and truncated for length.