24 Sept 2026, 04:54 UTC279 views5 reactionsread 25 September 2026 অহমিকা
-স্বপ্নীল সরকার
তুমি এক অহংকার,
আমায় কুড়ে কুড়ে খেয়েছ স্বপ্নের অজুহাতে।
তুমি সেই বাদল যে বাষ্প জমিয়েছিল
বাস্তব আর মধুর স্বপ্নের মাঝের কাচের পর্দায়।
স্বার্থ হারানোর জ্বালায়
ধামাচাপা আখরেরা বিদ্রূপ দিয়েছিল শুধু,
স্বপ্ন আমার স্বার্থ কখনো চায়নি
চিরবিশ্বস্ত থেকেছে আমার কাছে।
সেই স্বপ্ন কিনা ক্রীতদাস সাজল,
তবু একবার ফিরে তাকালে না?
এত অহংকার তোমার?
এই অহংকারই শেষে আমায় জেঁকে ধরে
আর স্বপ্নের সার্থকত…
❤5
17 Sept 2026, 12:01 UTC611 views7 reactionsread 25 September 2026 সুখ টুকুই নিবো শুধু? শুকবিলাসী পাখি মোর!
সুখের স্রোতে ভাঙা ডানা প্রভু
শুকবিলাসী সত্তায় বিভোর!
সুখের ছোয়া ছোয় না আমায় প্রনয়ের তরে বাচা
সুখের শখে সত্য ছুয়েছি, ভেঙে দাও অভিমানের খাচা!
সুখের খোজে সত্তা বাচে
বৃষ্টি ছুতেই ধরনী নাচে
প্রকৃতি লুকায় বজ্রপাতে
জলের ছোয়ায় অশ্রুহাতে
সুখের খোজে কত প্রপঞ্চ
সুখের খোজে মর্ত্য মঞ্চ
তবু না মেলে সুখের ছোয়া
সুখ মানে কি বিষাক্ত ধোয়া!
হে রাই!
জীবনের প্রতি ক্ষনে বন্ধুর শত চড়াই-উৎরাই
জীবনের…
❤7
19 Aug 2026, 01:45 UTC≈1,220 views6 reactionsread 25 September 2026 বিনয় তোমাকে এনেদিবে এক বিনম্র আত্মশান্তি
বিনয় তোমায় মুছে দিবে সব অন্যায় থেকে শান্তি
বিনয় তোমাকে ছুয়ে দিবে সব কালিমা থেকে মুক্তি
বিনয় তুমি অন্তরে থাকা আত্মার সত্যি শক্তি
বিনয় তুমি মানবতার প্রান তুমি বিধাতার দান
বিনয় তুমি অন্তরে একেদাও ভালোবাসার অনবদ্য অবদান
বিনয় তুমি ছিড়ে ফেলা পাতা যেখানে লিখে রাখা শত কন্ঠের রাগ
বিনয় তুমি অবতার রুপে নেমে আসো এই ধরনী বুকে দাও অনুরাগ
বিনম্রতা হোক বিনিময় যেখানে প্রতিক্ষনে ঘটে মৃত্যু
বি…
❤6
14 Aug 2026, 18:42 UTC≈1,410 views10 reactionsread 25 September 2026 স্বাধীনতার ভণ্ডোৎসব
~ ণ
পতাকার রঙে
আজ ঢাকা পড়েছে
তাজা রক্তের দাগ।
মাইকের বিকট জয়ধ্বনিতে চাপা পড়ে যাচ্ছে
কোনো এক অন্ধকারের কোণে ধর্ষিতার নিঃশব্দ কান্না।
তোমরা যাকে স্বাধীনতা বলো
সে তো কেবল
ক্ষমতার হাতবদল,
শৃঙ্খলের ধাতব রঙ বদলে যাওয়া মাত্র।
টেবিলে টেবিলে আজ ঘুস আর জোচ্চুরির উৎসব
রাস্তার মোড়ে
চোরের হাতেই আইনের শাসন।
খুনি যখন বীরদর্পে হেঁটে বেড়ায়...
বিচারালয়ের সামনে দিয়ে
তখন রাষ্ট্রের সার…
❤10
31 Jul 2026, 17:48 UTC≈1,720 views11 reactionsread 25 September 2026 কাঙাল
-স্বপ্নীল
আমি কী কাঙাল হতে পারি না মোহিনী?
তোমার মিথ্যে আশায় নিজেকে খুঁজে পাই না,
তবু কীসের আশায় যেন বসে থাকি তোমার পথ চেয়ে।
দেখো, আকাশ ঘোলাটে হয়ে আসে
মেঘও কি তবে তোমার স্পর্শ চায়?
তোমার দৃষ্টির অতলে নাও ডুবেছে বহুকাল,
সে দৃষ্টি কি একবার স্থির হতে পারে না?
হঠাৎই সেই চঞ্চলতাও থমকে দাঁড়ায়, জিজ্ঞাসু
আর এ ভাঙা বুকে দৈন্য ডেকে আনে।
পরক্ষণেই যেন বলে যায় কানে—
"আমি মরীচিকা।"
মন তবু ক…
❤11
17 Jul 2026, 19:18 UTC≈1,820 views16 reactionsread 25 September 2026 খুন করেছো ? বেশ করেছো - অবাক হলে ?
এমন জখম রোজ হতে চাই অবিন্যস্ত তোমায় ছুঁলে ।
খুন করেছি ? অস্ত্র কোথায় ? প্রশ্ন তোমার কৌতূহলে
খুন হয়ে আমি রোজ যেতে চাই আয়ত চোখের মন্ত্রবলে।
লুঠ করেছো ? বেশ করেছো - আবার দেখছি অবাক হলে
সর্বহারা রোজ হতে চাই তোমার মতো লুঠেরা হলে।
লুঠ করেছি ? ডাকাত নাকি ? হাসলে এবার মুখটি তুলে
লুঠ করেছো কবিরা যেটাকে আদর করে হৃদয় বলে।
জিতে নিয়েছ? উল্লাস করো - ফুটছে লালি গালের টোলে
হেরে যেতে আমি প্রতি…
❤16
24 Jun 2026, 19:20 UTC≈2,140 views12 reactionsread 25 September 2026 স্বপ্নবিলাস
--স্বপ্নীল সরকার
মানুষ হয়ে যেয়ো না মোহিনী
পুরুষ নয়, স্বপ্নবিলাসী হতে দাও।
দিবারাত্র স্বপ্ন দেখার নেশায় বুঁদ
মুগ্ধ বালক সেজে থাকি।
অধর-কাঁপা বাক্য-শর নাহয় চিড় ধরাক পাঁজরে
পাঁজর আগলাতে গিয়ে মানুষ হয়ে যেয়ো না।
আঘাতের ঘায়ে আসুক জ্বর,
কপালে হাত বুলিয়ে দিও।
জ্বরের ভয়ে বর্ষাকে এড়িয়ে
বসন্তে নেমে এসো না।
আমি নাহয় বালক সেজে থাকি
তোমার স্নেহের পোশাকে।
❤12
23 Jun 2026, 17:14 UTC≈2,080 views11 reactionsread 25 September 2026 কাঠপুতুলের উপাখ্যান
~ অ গ্নি ভ
তোমরা যখন মাঠগুলোকে গিলে খাচ্ছিলে একে একে
বহুতল আবাসন আর শপিং মলের ধূসর কংক্রিটে
আমরা তখন খুঁজেছিলাম
একটুখানি সবুজ
এক চিমটে অক্সিজেন।
তোমরাই তো আমাদের চারটে দেয়ালের খাঁচায় বন্দি করে
হাতে তুলে দিয়েছিলে এক টুকরো কাচের পর্দা
বলেছিলে,
"এই নাও আধুনিকতা,
এই নাও আস্ত একটা পৃথিবী।"
আমরা তো অবুঝের মতো
সেই নীল আলোটাকেই
আকাশ ভেবে ছিলাম!
আমাদের আঙুলগুলো
সবুজ ঘাস ছোঁয়ার বদলে
অভ্যস্…
❤11
23 Jun 2026, 05:46 UTC≈1,300 views4 reactionsread 25 September 2026 *মায়ার বাঁধন*
" " " " " " " " " "
*কলমে:~প্রতিমা রায়*
" " " " " " " " " " " " " " " "
মায়া বড় অদ্ভুত জিনিস...!
বাঁধে না কোনো দড়ি দিয়ে...!
তবু মানুষ আটকে থাকে...!!
অদৃশ্য বন্ধন বুকে নিয়ে...!
যে খোঁজ নেয় না দিনের পর দিন...!
তার অপেক্ষাতেই কাটে বেলা...!
মায়া মানুষকে এমনই করে...!!
বাস্তবকেও মনে হয় খেলা...!
যেখানে মূল্য নেই তোমার...!
সেখানেই মন যায় বারবার...!
মায়া বড় নিষ্ঠুর জাদুকর...!!
শেখায় না সহজে হার মানা…
❤4
16 Jun 2026, 02:20 UTC≈1,410 views6 reactionsread 25 September 2026 সময়
" " " " " " " " " "
সময় বড় অদ্ভুত জিনিস...!
নীরবে করে যায় পথচলা...!
কত মানুষের ভিড়ে থেকেও...!!
রেখে যায় একাকীত্বের জ্বালা...!
সময় বলে না কিছুই কখনো...!
চুপটি করে দেখে যায়...!
কার চোখে সত্যিকারের মায়া...!!
আর কে শুধু অভিনয় সাজায়...!
সময়ের সাথে বদলায় মানুষ...!
বদলায় সম্পর্কের রঙ...!
কেউ হয়ে ওঠে প্রাণের আপন...!!
কেউ হারিয়ে যায় নির্জন ঢঙ...!
বন্ধুত্ব নাকি প্রেম হবে...!
সময়ই দেবে তার উত্তর...!
আজ যে …
❤6
13 Jun 2026, 19:44 UTC≈1,150 views6 reactionsread 25 September 2026 বিরহ বনাম বাস্তব
— স্বপ্নীল সরকার
সারাদিন শক্ত কংক্রিটের উপর
ভিড়ের ঠেলায় হোঁচট খাবার পর
এক ব্যস্ত রেলস্টেশনের ওয়েটিং রুমে পৌঁছে
পিছনে ফিরে দেখি,
রোজনামচার গায়ে এখনো কারও স্বস্তিময়
স্পর্শ লেগে আছে।
সেই কবে
বেদনাতুর আকাশের নীল ছায়ায়
দেখেছিলাম তাকে ।
দেখেছিলাম
দমকা হাওয়ায় কেঁপে ওঠা
গোলাপের পাপড়ির মত তার ঠোঁট ,
মুহূর্ত কাঁপানো তার চোখের পলক,
উন্মুক্ত শোভায় যেন দক্ষ কারিগরের নিখুঁত ছোঁয়া,
আর ব…
❤6
12 Jun 2026, 19:17 UTC≈1,380 views5 reactionsread 25 September 2026 চাঁদিম মেঘের আড়াল দিয়ে ফুটছে তারার আলো
আদিম চাঁদের মুখ দেখে তাই সন্ধ্যাপ্রদীপ জ্বালো
সেই আলোতেই এই চিঠিটা লিখছি যে বন্ধুকে
বন্ধু আমার অনেক দূরে *পাখির শহরে* থাকে।
সেই শহরের খবর আসে বর্ষা হাওয়ায় ভেসে
বৃষ্টিধারা থমকে দাঁড়ায় আমার পাড়ায় এসে
শ্রাবণ যখন মাধুকরী করে দাঁড়িয়ে আমার দ্বারে
*ছাতিম* ফুলের সুবাস তখন বঁধূর খবর পড়ে।
অনেকগুলো মাস পেরিয়ে আসছে শরৎ ফিরে
নিঁখোজ যে জন খুঁজবো তাকে এই শহরের ভিড়ে
খুঁজব কোথায় …
❤5
Showing the 12 most recent of 20 posts we hold for @Bengali_kobita_golpo. View and reaction counts are the latest single reading for each post, not a live figure, and a recent post is still accumulating both. A view count marked ≈ was rounded by Telegram before we ever saw it — t.me prints views in full below 1,000 and to three significant figures above, so ≈1,200,000 means somewhere between 1,150,000 and 1,249,999. Unmarked counts are exact. Text is reproduced from the public post preview and truncated for length.